August 29, 2026, 6:35 am
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লাচ এলাকার নিউ কলোনি রোডে, লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর হোসেন ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওমর। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নতুন বাজার থেকে খেজুরতলা পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে এই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্মার্ট স্কুলের পেছনের তুলনামূলক ভালো রাস্তাটি দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। এরই ধারাবাহিকতায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে তারা জানান।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাছ ফেলে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা