October 25, 2026, 6:05 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায় রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লাচ এলাকার নিউ কলোনি রোডে, লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর হোসেন ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওমর। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নতুন বাজার থেকে খেজুরতলা পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে এই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্মার্ট স্কুলের পেছনের তুলনামূলক ভালো রাস্তাটি দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। এরই ধারাবাহিকতায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে তারা জানান।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাছ ফেলে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা