June 15, 2026, 5:21 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎মৌলভী মাহমুদুল্লাহ গাজী (রাঙা স্যার): একজন আলোকিত মানুষের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:-মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রামের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, ইসলামিক স্কলার ও সম্মানিত শিক্ষাবিদ মৌলভী মাহমুদুল্লাহ গাজী—যাকে সর্বজন শ্রদ্ধাভরে ‘রাঙা স্যার’ নামে ডাকতেন—১৯৯৬ সালের ১১ই ডিসেম্বর ভোরের আগমুহূর্তে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নেন।

‎দীর্ঘ ৩৬ বছর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছেন তিনি। তাঁর নৈতিকতা, আদর্শ ও মানবতার শিক্ষা আজও শিক্ষার্থীদের পথ দেখায়। ইসলামের শান্তির বার্তা, ইলমের গভীরতা ও আল্লাহর প্রতি নিবেদিত জীবনের উদাহরণ হিসেবে তিনি এলাকায় এক অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

‎পরিবারের সদস্যদের ভাষ্যে, রাঙা স্যার শুধু একজন শিক্ষক নন—তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, একজন নৈতিকতার বাতিঘর। তাঁর প্রতিটি উপদেশ ছিল নরম, শান্ত কণ্ঠে উচ্চারিত সত্য ও সুধার বার্তা। সন্তানদের কাছে তিনি ছিলেন প্রথম শিক্ষক, প্রথম আলোকবর্তিকা এবং জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।

‎প্রয়াণের বহু বছর পরও তাঁর রেখে যাওয়া আদর্শ আজও পরিবার ও সমাজের মানুষের জীবনে প্রেরণা হয়ে আছে। তাঁর স্মৃতি তাঁর সন্তানদের প্রতিটি সাফল্যে নিঃশব্দ সাক্ষী হয়ে জড়িয়ে থাকে।

‎পরিবার ও প্রাক্তন শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন—
‎আল্লাহ যেন রাঙা স্যারকে তাঁর অশেষ রহমতে ভরিয়ে দেন, তাঁর কবরকে শান্তিময় করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
‎আল্লাহুম্মা আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা