May 1, 2026, 8:41 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কমলনগরে মেঘনা পাড় থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে প্রশ্ন

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চারদিন পর এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বরহাট সংলগ্ন মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় একটি বল্কের নিচে পড়ে থাকা অবস্থায় নুরুল আলম (৩৩) নামের ওই শ্রমিকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের বাম পায়ে ও মুখের ডান অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নুরুল আলম। পরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা