June 8, 2026, 2:15 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মানবেতর জীবনযাপন করছেন ৬৫ বছর বয়সী ছালেয়া বেগম

Reporter Name


‎আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানবেতর জীবনযাপন করছেন ৬৫ বছর বয়সী ছালেয়া বেগম। রায়পুরে  স্বামীহারা এই বৃদ্ধা বর্তমানে স্থানীয় রুবেলের হাঁসের খামারের একটি ঝুঁকিপূর্ণ বাইলের বেড়ার ঘরে বসবাস করছেন।
‎স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ঘরের ভেতরে গড়গড়িয়ে পানি পড়ে। টিন ও বেড়ার ফাঁক দিয়ে পানি ঢুকে পুরো ঘর ভিজে যায়। ঘরের চারপাশে জমে থাকা নোংরা পানিতে মশা, মাছি ও নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন ছালেয়া বেগম। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি সহ বিভিন্ন রোগে ভুগছেন। সঠিক চিকিৎসা ও পুষ্টিকর খাবারের অভাবে দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে।
‎এলাকাবাসী  জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে আত্মীয়-স্বজন কেউ খোঁজখবর নেন না। আয়-রোজগারের কোনো ব্যবস্থা না থাকায় মানবেতর অবস্থায় দিন কাটছে তার। বৃষ্টি ও শীতের সময়ে দুর্ভোগ চরমে পৌঁছায়।
‎এলাকাবাসী ও সচেতন মহল বলেন, দ্রুত প্রশাসন ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে তার জন্য নিরাপদ বাসস্থান ও চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা