লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক সানাউল্যা পেঁপে চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বাগানে উৎপাদিত বড় আকারের পেঁপে এখন রায়পুর নতুন বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।
জানা গেছে, প্রতিটি পেঁপের ওজন প্রায় ৩ থেকে ৫ কেজি। আকার ও মানভেদে প্রতিটি পেঁপে ৩০০ থেকে ৫০০ টাকা দামে বিক্রি হয়। উন্নত পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তিনি ভালো ফলন পাচ্ছেন, যা অন্য কৃষকদেরও পেঁপে চাষে উৎসাহিত করছে।
সানাউল্যা জানান, সঠিক পরিচর্যা ও পরিশ্রমের মাধ্যমে পেঁপে চাষ লাভজনক হয়ে উঠেছে। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে পেঁপে চাষের পরিকল্পনা করছেন।