August 3, 2026, 8:30 pm
শিরোনাম:
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ২০২৬ সালেও সংস্কার হয়নি চরপাতা গাজীনর নদীর দক্ষিণ পাড়ের গ্রামীণ সড়ক, ৪০ বছরেও হয়নি সেতু লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা ত্যাগ, সাহস ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় রায়পুর পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আলমগীর হোসেন রাজা দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ বিল, ভোগান্তিতে গ্রাহকরা হঠাৎ ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা ক্যানসেলের অভিযোগ, অজানা আতঙ্কে আমিরাত প্রবাসীরা! রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১৬০ কেজি পলিথিন জব্দ রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

আরিফ হো‌সেন রুদ্র

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর)
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউসার। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা