November 1, 2026, 10:46 am
শিরোনাম:
লক্ষ্মীপুরের পাঁচ কলেজে একজনও পাস করেনি, এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়! শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় হায়দরগঞ্জ মডেল কলেজের পাসের হার ৯০.৩৮ শতাংশ এইচএসসির ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা কার্যকর লক্ষ্মীপুরে দালাল বাজার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার কম, উত্তীর্ণ মাত্র ৮১ জন রায়পুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হার ৬৫.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী রায়পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের পাঁচ কলেজে একজনও পাস করেনি, এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেনি একজন শিক্ষার্থীও। শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে তৈরি হয়েছে উদ্বেগ ও হতাশা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, শূন্য পাসের তালিকায় রয়েছে—ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিজ সিটি কলেজ।
প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মোট ১৯ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, পুরো জেলায় ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় পাসের হার মাত্র ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনায় অনীহাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হয়।
এদিকে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
দেশ দিগন্ত নিউজের সঙ্গে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা