লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৩১ দশমিক ৩৬ শতাংশ।
এ বছর এই কলেজ থেকে মোট ৪২৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৩৪ জন শিক্ষার্থী। সে হিসাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে, পরীক্ষায় অংশগ্রহণ করেও অকৃতকার্য হয়েছেন ২৯২ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর কলেজটির শিক্ষার মান ও সার্বিক ফলাফল নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।
দেশ দিগন্ত অনলাইন নিউজ।