November 1, 2026, 10:45 am
শিরোনাম:
লক্ষ্মীপুরের পাঁচ কলেজে একজনও পাস করেনি, এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়! শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় হায়দরগঞ্জ মডেল কলেজের পাসের হার ৯০.৩৮ শতাংশ এইচএসসির ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা কার্যকর লক্ষ্মীপুরে দালাল বাজার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার কম, উত্তীর্ণ মাত্র ৮১ জন রায়পুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হার ৬৫.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী রায়পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হার ৬৫.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, বিএম (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার ফলাফলে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ১৩ শতাংশ। এ বছর মোট ১ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৩৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭২৭ জন। কলেজ পর্যায়ে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
অন্যদিকে, ৫টি মাদ্রাসা থেকে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৭১ দশমিক ০৮ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
কলেজ পর্যায়ে সবচেয়ে ভালো ফলাফল করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। প্রতিষ্ঠানটির ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেই সর্বোচ্চ ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, মাদ্রাসা পর্যায়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে দাসেরহাট কামালউদ্দিন ফাযিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ১৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, কলেজ পর্যায়ে পাসের হার ৩২ দশমিক ৩৯ শতাংশ নিয়ে রায়পুর সরকারি কলেজের ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। অন্যদিকে মাদ্রাসা পর্যায়ে সর্বোচ্চ পাসের হার অর্জনকারী প্রতিষ্ঠানটির পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে ভালো ফলাফল দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সামগ্রিকভাবে কলেজের তুলনায় মাদ্রাসা পর্যায়ে পাসের হার বেশি। তবে দুই বিভাগ মিলিয়ে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৩৬ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা