দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হায়দরগঞ্জ মডেল কলেজ সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। এ বছর কলেজটির পাসের হার ৯০ দশমিক ৩৮ শতাংশ। লক্ষ্মীপুর জেলার সামগ্রিক ফলাফলের তুলনায় প্রতিষ্ঠানটির এ ফলাফল উল্লেখযোগ্য।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
জেলার সামগ্রিক ফলাফলে পাসের হার তুলনামূলক কম হলেও হায়দরগঞ্জ মডেল কলেজের ৯০ দশমিক ৩৮ শতাংশ পাসের হার প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে জেলার ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কলেজটি অন্যতম স্থান করে নিয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, লক্ষ্মীপুর জেলার অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী ৯৮ দশমিক ৯২ শতাংশ, রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেরনেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৮২ দশমিক ৩৫ শতাংশ পাসের হার অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ সাফল্য উচ্চশিক্ষার পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।