September 18, 2026, 8:04 am
শিরোনাম:
রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

আরিফ হো‌সেন রুদ্র

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর)
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউসার। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা