August 17, 2026, 11:42 am
শিরোনাম:
দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

Abu musa mohon

আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে।

‎১৬ আগস্ট দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়নের উন্নয়নমূলক একটি প্রকল্পে ২ লাখ টাকার মধ্যে ৭০ হাজার টাকা কমিশন নেওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম।

‎এ সময় ইউপি সদস্য আবুল হাসেম ও মহিলা সদস্য ফাতেমা বেগমের তোপের মুখে পড়েন ইউপি সচিব আফসার উদ্দিন। তারা অভিযোগ করেন, উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে বিপুল পরিমাণ কমিশন দাবি করা হয়েছে।

‎তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আফসার উদ্দিন বলেন, প্রকল্পগুলো রায়পুর উপজেলায় পরিচালনা করে। এর সঙ্গে আমি জড়িত নাই।

‎এ ঘটনায় প্রকৃত ঘটনা কী এবং উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে কমিশন নেওয়ার অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা