August 12, 2026, 11:05 am
শিরোনাম:
নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭ লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ‎ রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ এক না‌রি গ্রেফতার গাজী নগর চরপাতা স্কুল মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি  রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ‎সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ১০ প্রবাসীর মৃত্যু ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার সৌ‌দি‌তে সোফার কারখানায় আগু‌নে ৭ বাংলাদে‌শির মৃত‌্যু!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭

Abu musa mohon

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল শাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইসহাক শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি অভিযোগের তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে।

‎ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা