লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানে যথাযথ লাইসেন্স না থাকা, খাদ্যের মান নিয়ন্ত্রণ না করে বাজারজাত করা এবং খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় বেকারি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া, অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মো. তাইজুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।