লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।
রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ২ বান্ডিল করে টিন, নগদ অর্থ ও ২টি করে কম্বল দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।
সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে।