September 14, 2026, 7:38 pm
শিরোনাম:
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ ভোটের মাঠে চমক!৭ নং বামনীর ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তারেক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও রানিং ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা