October 13, 2026, 9:03 pm
শিরোনাম:
রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত রায়পুরে দুর্গাপূজার উপলক্ষে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিস্কারের উদ্যোগ রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল বিস্ফোরণের ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানা গেছে। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই যুবক হলেন চরবগা এলাকার রুবেল ও শাকিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাঁরা একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তবে কী কারণে মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা