October 28, 2026, 3:54 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে গুলি করে হত্যা, নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মজু চৌধুরীর হাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ইল‌শি জব্দ, জ‌রিমানা আদায় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টে ১৯ হাজার টাকা জরিমানা কমলনগরে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, সহযোগী পালিয়ে যাওয়ার দাবি লক্ষ্মীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায়
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে গুলি করে হত্যা, নিহত খোরশেদ আলম

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে খোরশেদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, ওয়ালিদ নামে এক ব্যক্তি তাঁকে গুলি করেছেন বলে তাঁদের অভিযোগ।
স্বজনদের দাবি, মাটির ব্যবসা নিয়ে এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, খোরশেদকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। তাঁর শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা