November 10, 2026, 4:06 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং দেশের বরেণ্য ক্রীড়া সংগঠক আলহাজ্ব হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবরে নিজ এলাকা লক্ষ্মীপুরের রায়পুরসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, ক্রীড়া সংগঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
হারুনুর রশিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের কৃতী সন্তান। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় রাজনীতিতে পরিচিতি থাকলেও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল আরও বিস্তৃত।
স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হারুনুর রশিদ। ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং ক্রীড়া কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। দেশের ফুটবলের সাংগঠনিক কাঠামো ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়া প্রতিনিধিত্বে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। ২০২২ সালে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে বিভিন্ন সময়ে আরও সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, ক্রীড়াঙ্গনের সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রায়পুরের মানুষ একজন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিজ্ঞ সংগঠককে। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও ক্রীড়া জীবনের অবদান স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা