November 9, 2026, 5:22 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার স্বেচ্ছায় আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবিকে ক্ষেপণাস্ত্রের পাল্লা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের জন্য ওই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ইরান কথার মাধ্যমে নয়, বরং বাস্তবে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এতদিন ইরান স্বেচ্ছায় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলে আসছিল। এই পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও ইউরোপের গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিলেও ইরানের কাছে বর্তমানে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমারেখা ছাড়াই দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিনের মাথায় এ ঘোষণা এলো।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।

সূত্র: ABC News (AP প্রতিবেদন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা