November 9, 2026, 5:22 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
নিহতদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা এলাকার মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বৃদ্ধ বাবুল হোসেন ও রামগতি উপজেলার আশিক রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় স্থানান্তর করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আহত যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা চালককে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: বাংলাভিশন, সিল্কসিটিনিউজ ও ভিওডি বাংলা, ৯ নভেম্বর ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা