ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে মহাসমাবেশটি পরিণত হয় বিশাল জনসমুদ্রে।
অনুষ্ঠানে দেশের আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ মহাসমাবেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।