ডেস্ক নিউজ:
মেধা ও মননের স্বীকৃতি এবং আগামীর সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬।
“আলফা স্টার ফাউন্ডেশন”-এর আয়োজনে এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দক্ষতা উন্নয়ন কোর্সের সার্টিফিকেট এবং মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
এ সময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্নকারীদের প্রদান করা হয় সার্টিফিকেট।