November 7, 2026, 3:45 pm
শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান ১৭ বছর পর আগামীকাল রাষ্ট্রীয়ভাবে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করল আলফা স্টার ফাউন্ডেশন, প্রধান অতিথি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া যুদ্ধবিরতির শর্তে সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুথিদের ইউপি নির্বাচন: বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

যুদ্ধবিরতির শর্তে সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুথিদের

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা। শুধু বিপুল অঙ্কের অর্থ নয়, ইয়েমেনের বৈধ শাসক বা সরকার হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়েছে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের সংঘাত নিরসনে সৌদি আরব হুথিদের সঙ্গে অনানুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। এরই মধ্যে হুথিরা জানায়, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর দীর্ঘদিনের বিমান হামলা এবং নৌ-অবরোধের কারণে ইয়েমেনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে ৫১ বিলিয়ন ডলার দিতে হবে।
পাশাপাশি ইয়েমেনের শাসক হিসেবে হুথিদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছে তারা। এই স্বীকৃতি দেওয়া হলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পাশ কাটিয়ে হুথিদের রাজনৈতিক কর্তৃত্ব মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হবে।
এদিকে লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে উত্তেজনা কমানোর বিষয়েও সৌদি আরব হুথিদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আলোচনায় ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে বিভিন্ন পরিমাণ উঠে এসেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তির ঘোষণা পাওয়া যায়নি। সৌদি আরবের একজন উপমন্ত্রীও প্রকাশ্যে অর্থ দাবির বিষয়টি অস্বীকার করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের সংঘাতে সৌদি আরব ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে। নতুন করে হামলা-পাল্টা হামলা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং লোহিত সাগরের আন্তর্জাতিক নৌ-বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা