আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক ও পারিবারিক নানা অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল বর্তমানে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। একসময় বিয়ে, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনের প্রাণকেন্দ্র ছিল এই হলটি।
স্থানীয়দের মতে, একসময় হলটিতে নিয়মিত বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হলটির পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রায়পুরের গুরুত্বপূর্ণ এই সামাজিক স্থাপনাটি এভাবে অবহেলায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। যথাযথ সংস্কার ও পরিচর্যার মাধ্যমে হলটিকে আবারও ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হলটির সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি পুনরায় সচল করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।