September 29, 2026, 9:21 pm
শিরোনাম:
মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: এক রাতেই ২৪৪ জন আটক ​ রায়পুরে রেললাইন সম্প্রসারণে প্রকল্প নেওয়ার উদ্যোগ: পানিসম্পদমন্ত্রী রায়পুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘ঝাড়ুদারের রাজত্ব! মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা রায়পুর সেবা হাসপাতালে পাশে সড়কের গর্তে অটোরিকশা খাদে, শিশুসহ আহত ৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ১০ প্রবাসীর মৃত্যু

মারুফ হাওলাদার সৌদি প্রতিনিধি

‎মারুফ হাওলাদার সৌদি প্রতিনিধি:-সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১০ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রিয়াদের মানফুয়া বা খোরদাম এলাকার একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎প্রাথমিকভাবে ১০ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিহতদের সবাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা (ডুবাই) গ্রামের দুজন এবং পারকাসুন্দা ও উদনপৈ গ্রামের বাসিন্দারাও রয়েছেন।স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। হঠাৎ সেখানে আগুনের সূত্রপাত হলে তাঁরা ভেতরে আটকা পড়েন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা