August 25, 2026, 12:14 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সাত জেলের কারাদণ্ড

Reporter Name

প্রদীপ কুমার রায়: নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে সাত জেলের কারাদণ্ড, ৭টি নৌকাসহ প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার চান্দার খাল এলাকায় মাঝ রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ আরমান।

অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় সাতটি ইলিশ মাছ ধরার নৌকা আটক করে সাত জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খাঁন বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা