June 15, 2026, 1:57 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের বেঙ্গলের স্যু’র সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে

প্রদীপ কুমার রায়:

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত বেঙ্গল স্যুর সুনাম ছড়িয়ে পড়ছে ইউরোপ-আমেরিকায়। রায়পুরে উৎপাদিত বেঙ্গল স্যু বর্তমানে ইতালি, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, জাপান ও ব্রাজিলসহ ৫১টি দেশে রপ্তানি হচ্ছে। এ ছাড়াও আরো কয়েকটি দেশে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে। রায়পুরের রাখালিয়ায় অবস্থিত বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছে। এই ইন্ডাষ্ট্রিজে প্রতিমাসে প্রায় দেড় লাখ জুতা তৈরির সক্ষমতা রয়েছে। গ্রামের সাধারণ শ্রমিকের হাতে শতভাগ রপ্তানীমুখী চামড়াজাত জুতা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে প্রায় ১৬ একর জায়গাজুড়ে এ কারখানাটির অবস্থান। ২০১১ সালের ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠানটি উৎপাদনে আসে। একই বছরের ১৪ আগষ্ট উৎপাদিত স্যু প্রথমে ইউরোপে রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু করে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, কারখানাটি থেকে প্রতিদিন রপ্তানীমুখী ৫ হাজার জুতা তৈরি হচ্ছে। কারখানায় দেড় হাজার শ্রমিকের মধ্যে ১ হাজারেরও বেশি নারী শ্রমিক রয়েছে। শ্রমিক শহিদউল্যাহ, হাসান, জসিম ও শিল্পী আক্তারসহ কয়েকজন শ্রমিক জানান, এ অঞ্চলের পুরুষের পাশাপাশি অনেক অসহায় নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাস শেষ নিয়মিত বেতন, নিজস্ব পরিবহনে যাতায়াত, দুপুরের খাবার ফ্রি, চিকিৎসা ফ্রি ও আবাসন ব্যবস্থা পাচ্ছেন শ্রমিকরা। নিজ বাড়িতে থেকেই কাজ করতে পারছেন অনেক নারী শ্রমিক।

বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার (জিএম) বিপ্লব পাল বলেন, তাঁদের উৎপাদিত পণ্য নিয়মিত জার্মানী, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলিজিয়াম, কানাডা, ব্রাজিল ও জাপানসহ প্রায় ৫১ দেশে রপ্তানী হচ্ছে। এ ছাড়া বিশ্বের আরো কয়েকটি দেশে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে। গুণগত মান সঠিক থাকায় বিশ্বে দিন দিন বেঙ্গল স্যু’র চাহিদা বেড়েই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা