June 15, 2026, 2:47 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শিক্ষা ও জ্ঞানের বিকাশে রায়পুর পাবলিক লাইব্রেরির দ্বিতল ভবন উদ্বোধন

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমরান খাঁন লাইব্রেরির নতুন তলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইমরান খান বলেন, “রায়পুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছে, যাতে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে বই পড়তে পারে। আমাদের ছেলে-মেয়েরা যেনো বই পড়ে সুন্দর জীবন গড়তে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাহিদ, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, ইসলামী আন্দোলন নেতা হেলাল, রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রায়পুর পাবলিক লাইব্রেরির সম্প্রসারণের ফলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে বই পড়ার সুযোগ পাবে, যা স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা