তানজিল মাহমুদ সিয়াম, স্টাফ রিপোর্টার:
ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন Conscious Consumers Society (CCS)-এর লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে রায়পুর উপজেলার দুই তরুণ সংগঠক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন—সিফাত রহমান (দপ্তর সম্পাদক) এবং রাকিব আল হাসান (পরিকল্পনা বিষয়ক সম্পাদক)।
সোমবার (০৪ মে) সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম রহমান ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে আবুল হাসান সোহেলকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং ট্রেজারার হিসেবে মো. হাবিবুর রহমান।
এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—রিসার্চ ও মনিটরিং সেল সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক গাজী আলম শাকিল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া আফরিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন তানভীর, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তুষার, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খান নাবিলসহ আরও অনেকে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আব্দুল মালেক মিজান, মো. ইসমাইল খান সুমন, রেজাউল হোসেন রিমন, আব্দুল বাতেন ও আব্দুল ওয়াহেদ।
উল্লেখ্য, কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে ভোক্তা অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪টি জেলাসহ বিভিন্ন পর্যায়ে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।