October 26, 2026, 12:14 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায় রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলের শ্রদ্ধা নিবেদন

Reporter Name

‎
‎আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এইচআরসি স্মার্ট স্কুল-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‎এ সময় শিক্ষার্থীরা বর্ণমালা, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একুশের চেতনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
‎রায়পুরে এইচআরসি স্মার্ট স্কুলের এ আয়োজন স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা