June 7, 2026, 4:45 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কমলনগরে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রায়হান (২০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-৩। শনিবার (১৫ নভেম্বর) ভোরে নোয়াখালীর সেনবাগ থানার ইন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ২২ অক্টোবর রাতে কমলনগরের চরমারিয়া এলাকায় নানির বাড়িতে অবস্থানরত নাবালিকা কিশোরীকে ২ নম্বর আসামি কৌশলে ঘর থেকে ডেকে নেয়। পরে প্রধান আসামি রায়হান তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ভিকটিমের পরিবার কমলনগর থানায় মামলা করে।

মামলা দায়েরের পর থেকেই রায়হান পলাতক ছিল। তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে নজরদারি চালায়। প্রযুক্তিগত তথ্য অনুসন্ধান ও লোকমুখী তথ্য যাচাই করে রায়হানের অবস্থান নিশ্চিত হয়। শনিবার ভোরে সেনবাগের ইন্দ্রপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ঘেরাও করে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানির দায়িত্বশীল এসি মিঠুন কুমার কুণ্ডু বলেন,
“অভিযুক্ত ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতারে র‌্যাব শুরু থেকেই কাজ করে আসছিল। প্রযুক্তির সহায়তা ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

গ্রেফতারের পর রায়হানকে আইনি প্রক্রিয়া শেষে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা