October 26, 2026, 5:38 am
শিরোনাম:
রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায় রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাটখিলের সাহাপুরে মিলাদ ও দোয়া

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সাহাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিল গাজীর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় রমজা গাজী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে তাঁর রুহের মাগফেরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা