April 23, 2026, 2:49 pm
শিরোনাম:
চাঁদপু‌রে চোর‌কে নামাজ প‌ড়ি‌য়ে শুধরা‌নোর সু‌যোগ দি‌লো মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter Name


‎আবু মুসা মোহন :-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই মাদ্রাসাছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন—তানিয়া (১২) ও জামিলা (৯)। তারা রাধানগর ইউনিয়নের শেফালী বেগম নুরানী হাফিজিয়া মহিলা আবাসিক মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন।

‎মাদ্রাসা সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুই শিক্ষার্থী। একপর্যায়ে তারা বমি করতে শুরু করে। দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। পরে জামিলাও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

‎চিকিৎসকরা জানান, তানিয়ার নাক থেকে রক্তক্ষরণ হয়েছিল এবং তার পায়ের গোড়ালিতে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে জামিলার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষক্রিয়া বা সাপের কামড়ে মারা যেতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

‎গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এটি রহস্যজনক মৃত্যু। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

‎হঠাৎ দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মাদ্রাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা