August 26, 2026, 8:42 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ঠাকুরগাঁও‌য়ে বি‌য়ের বা‌ড়ি‌তে বর‌কে জ্বালা‌নি অক‌টেন উপহার

Reporter Name

ডেস্ক নিউজ:
দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সংকট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে তেল মিললেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের।

এমন পরিস্থিতির মধ্যেই ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেল সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান পণ্যে পরিণত হয়েছে। তাই এমন উপহার সময়োপযোগী এবং বাস্তবসম্মত। আরেক অতিথি জানান, এটি যেমন মজার, তেমনি চলমান পরিস্থিতির প্রতিফলনও বটে।

অকটেন উপহারদাতা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল ও অকটেনের জন্য মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। তাই নবদম্পতির যাতায়াত কিছুটা সহজ করতে এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এমন উপহার সত্যিই ভিন্নধর্মী। সংকটময় সময়ে এটি কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং উপহারদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা