August 28, 2026, 1:09 am
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন, আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

নারায়ণগঞ্জে দায়ের করা মামলার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামে এ উত্তোলন কাজ সম্পন্ন হয়।

রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে নির্দেশনা অনুযায়ী কবর খুলে লাশ উত্তোলন করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার পুরো প্রক্রিয়া তদারকি করেন।

নিহত ফয়েজের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা (নম্বর–১, তারিখ: ১/০৭/২০২৫) দায়ের করলে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। উত্তোলন করা লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, নারায়ণগঞ্জ আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আদালতের নির্দেশ অনুযায়ী স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

নিহতের পরিবারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে ফয়েজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুনরায় ময়নাতদন্ত অত্যন্ত প্রয়োজন বলে তারা মনে করেন।

নিহত ফয়েজের স্বজনরা বলেন, আমরা সঠিক বিচার চাই। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ ফয়েজকে জান্নাত দান করুন।

লাশ উত্তোলনের সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ফয়েজ নিহত হন। পরে তাকে গ্রামের বাড়ি ঝাউডগী গ্রামে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা