June 7, 2026, 1:47 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অপহৃত পেইন্টার উদ্ধার: গ্রেপ্তার তিনজন

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে জমি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপহরণের শিকার বিল্লাল হোসেন (৩৮) নামের এক পেইন্টারকে উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার রাতে চাঁদপুর লঞ্চঘাটে ‘ইমাম হোসেন’ নামক একটি লঞ্চের কেবিন থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বিল্লালের ভাবিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার মুসলিম মিয়ার পুত্র নূরে আলম (৩৫), চর মোহনা গ্রামের কামরুল ইসলাম বাবুর স্ত্রী আফরোজা বেগম (৩২), এবং বামনি ইউনিয়নের সাগরদী গ্রামের খোরশেদ আলমের ছেলে দলিল লেখক সবুজ (৩৫)।

পুলিশের দাবি, জমি দখলের উদ্দেশ্যে বিল্লালের ভাবি এই অপহরণের মূল পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি নূরে আলমকে দিয়ে অপহরণের ঘটনা ঘটান।

অপহৃত বিল্লালের স্ত্রী মুন্নি আক্তার জানান, সোমবার সকালে স্বামী প্রতিদিনের মতো কাজে যাওয়ার পর দুপুরে বাড়ি না ফেরায় তিনি খোঁজ নিতে শুরু করেন। স্বামীর ফোন বন্ধ পাওয়া গেলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে চাঁদপুর নৌ ফাঁড়ি থানা পুলিশ লঞ্চের কেবিন থেকে স্বামীকে উদ্ধার করার খবর জানান।

তিনি আরও জানান, অপহরণকারীরা বিল্লালকে হায়দরগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গাড়িতে শারীরিক নির্যাতনের পর তাঁকে একটি জমির দলিলে স্বাক্ষর করানো হয়। পরে দলিলটি রায়পুরের দলিল লেখক সবুজের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর অপহরণকারীরা লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চের লোকজন বিষয়টি সন্দেহ করলে পুলিশকে খবর দেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা