June 8, 2026, 9:36 am
শিরোনাম:
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে চাঞ্চল‌্যকর হত‌্যা মামলার আসামী গ্রেপ্তার

Reporter Name

 

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হোসেন (২৭) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত ২৪ মার্চ রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মো. শাহীনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং সিপিসি-১ (নারায়ণগঞ্জ) এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শাহীন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

যেভাবে ঘটেছিল সেই নৃশংস হত্যাকাণ্ড
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় নির্বাচন চলাকালীন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সোহাগ। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। ওইদিন রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ হওয়ার দুই দিন পর, ১৪ ফেব্রুয়ারি সকালে রায়পুর থানার সোনাপুর ইউনিয়নের একটি কলাবাগানে বালুর নিচে চাপা পড়া অবস্থায় সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথায় রক্তাক্ত জখম এবং গলায় হুডির ফিতা দিয়ে ফাঁস লাগানো ছিল। এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে রায়পুর থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের সাঁড়াশি অভিযান
মামলাটি সম্পূর্ণ ‘ক্লুলেস’ হওয়ায় আসামিদের শনাক্ত করা ছিল দুরুহ চ্যালেঞ্জ। তবে র‍্যাব-১১ এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিবিড় পর্যবেক্ষণের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক শাহীনের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। অবশেষে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ২০:৪৫ মিনিটে মুন্সিগঞ্জের গণকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা