April 15, 2026, 10:13 pm
শিরোনাম:
ব‌রিশা‌লে র‌ডের বদ‌লে বাঁশ দি‌য়ে আয়রন ব্রী‌জের ঢালাই! এলাকায় তোলপাড় হরমুজ প্রণালী পু‌রোপু‌রি খু‌লে দি‌য়ে‌ছে ইরান লক্ষ্মীপু‌র রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২৫০ জন নিখোঁজ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত লক্ষ্মীপুর সদর ভেঙে নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’, চূড়ান্ত ধাপে সরকারি সকল প্রক্রিয়া দাউদকান্দিতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা: ঘটনাস্থলেই নিহত৭ , আহত ৬ মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নিতে যে‌য়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু! বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু ক‌রে‌ছে এয়ার অ্যারাবিয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

সকাল ৯টায় সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও বাংলার ঐতিহ্যবাহী প্রতীক স্থান পায়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুল হাসনাইন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে হাঁস ধরা, দড়ি টানাটানি ও হাঁড়ি ভাঙা ছিল উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের বর্ষবরণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। চিরায়ত বাঙালি সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, লোকসংগীত, বাউল গান ও নৃত্য। প্রাঙ্গণে আলপনা আঁকা, লাল-সাদা পোশাকে সজ্জিত মানুষের উপস্থিতি উৎসবে এনে দেয় ভিন্নমাত্রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে চাই। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়। বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে রায়পুরে বাংলা নববর্ষ উদযাপন উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

প্রদীপ কুমার রায়
বিশেষ প্রতিনিধি
০১৭১২৬৫৯৫১০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা