April 18, 2026, 7:41 am
শিরোনাম:
রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুর রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ! ২০ হাজার টাকা জ‌রিমানা রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’? লক্ষ্মীপুর রামগতিতে ৮২ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার রায়পুরে ১৪০ গ্রাম গাঁজা ও ৬৭ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন অনুমোদনহীন মি‌ষ্টি বি‌ক্রি, সড়া‌কে অ‌নিয়ম ব‌ন্ধে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান রায়পুরে খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রায়পু‌রে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অ‌ভিযান!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’?

Reporter Name


‎আবু মূসা মোহন :-

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক বাণিজ্য ও সেবন। প্রকাশ্যে বিক্রি, অলিগলিতে আসক্তদের আনাগোনা সব মিলিয়ে এলাকাবাসীর মাঝে বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ।
‎অথচ অভিযোগ উঠেছে, প্রশাসনের ভূমিকা অনেকটাই নীরব, মাঝে মাঝে সীমিত অভিযানে যেন শুধু ‘আইওয়াশ’ করেই দায় সারছে সংশ্লিষ্টরা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের অবাধ বিস্তার ঘটেছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ দ্রুত জড়িয়ে পড়ছে এই মরণ নেশায়। সন্ধ্যা নামলেই কিছু নির্দিষ্ট পয়েন্টে জমে ওঠে মাদক আসর যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পান অনেকেই।
‎একাধিক সচেতন নাগরিক অভিযোগ করে বলেন,
‎প্রশাসন সব জানে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেয় না। মাঝে মাঝে অভিযান চালানো হলেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
‎অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে মাদক কারবারীরা পার পেয়ে যাচ্ছে। ফলে ছোটখাটো অভিযান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও তা স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না।
‎এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাঝে মাঝে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলেও স্থানীয়দের মতে, তা পর্যাপ্ত নয় এবং অনেক ক্ষেত্রেই বড় সিন্ডিকেট অক্ষত থাকছে।
‎সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে রায়পুরের সামাজিক কাঠামো ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ, নিয়মিত অভিযান এবং রাজনৈতিক সদিচ্ছার জোর দাবি জানিয়েছেন।
‎প্রশ্ন রয়ে গেছে রায়পুর কি ধীরে ধীরে মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? নাকি সংশ্লিষ্টদের নিরবতা এই পরিস্থিতিকে আরও উৎসাহিত করছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা