June 8, 2026, 5:05 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার আসামি আরমান (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি বিশেষ অভিযানে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গেলে তিনি হামলার শিকার হন। অভিযুক্ত আরমান তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরমানকে প্রধান আসামি করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঘটনার দিন সন্ধ্যায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ প্রায় তিন ঘণ্টাব্যাপী রায়পুর–চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে আরমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মামলার আসামি গ্রেফতারের খবরে নিহত বিল্লাল মিশরীর পরিবার ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা