July 26, 2026, 7:09 pm
শিরোনাম:
রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে যুবলীগ কর্মীর ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে শোপর্দ

Reporter Name
Oplus_131072

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫)কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার চরবংশী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী আল আমিন মাঝি (রফিক মাঝির ছেলে) রাতের অন্ধকারে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আল আমিনকে আটক করে নির্মমভাবে পিটুনি দেন। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আল আমিনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে এখন পর্যন্ত কিশোরী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যুবলীগ থেকে তার বহিষ্কার দাবি করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিচয় দিয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, কিশোরীর পরিবার যদি অভিযোগ দায়ের করে, তাহলে দ্রুত তদন্ত শুরু করা হবে।

এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং শিশু-কিশোরীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপের দাবি জানায়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা