October 7, 2026, 3:01 am
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

Reporter Name

রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ইয়াবাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলম খোকা, ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল পাটোয়ারী এবং পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ প্রায় ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে, বিষয়টি জানার পর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা