April 29, 2026, 4:33 pm
শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ রায়পুরে গভীর রা‌তে উপজেলা নির্বাহী অফিসারের মাদক বি‌রোধী অ‌ভিযান! ৩ মাদক‌সেবী‌কে কারাদন্ড এল‌পি‌জি কার্ড দেওয়ার ঘোষণা সরকা‌রের লক্ষ্মীপু‌রে ডাকাত দ‌লের সক্রিয় ৩ সদস‌্য গ্রেফতার এক‌দি‌নে বজ্রপা‌তে ৭ জেলায় ১৪ জ‌নের মৃত‌্যু! লক্ষ্মীপুর রায়পু‌র আঞ্চ‌লিক মহাসড়‌কে ট্রা‌কের সা‌থে মোটরসাইকে‌লের ভয়াবহ সংঘর্ষ‌ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে যৌতুক না পে‌য়ে স্ত্রী‌কে নির্যাত‌নের অ‌ভি‌যোগ

Reporter Name

নিজস্ব প্রতিনি‌ধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুক না পেয়ে স্ত্রী‌কে নির্যাত‌নের অ‌ভি‌যোগ উঠে‌ছে স্বামীর বিরু‌দ্ধে। ‌নির্যা‌তিতা গৃহবধূ জানায় তা‌কে শারী‌রিক নির্যাতন এবং তার মাথার চুল কেটে দেয় তার স্বামী। ঘটনা‌টি ঘ‌টে উপজেলার উত্তর চরবংশী গ্রামে। বর্তমানে ভুক্তভোগী সামিয়া বেগম (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছে।

বুধবার (১১ জুন) সকালে সামিয়া বলেন, বিয়ের পর তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক নেন স্বামী শাহাবুদ্দীন। এরপরও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এক বছর আগে তাদের একটি সন্তান হয়। এরপর আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করেন শাহাবুদ্দীন ও পরিবারের সদস্য। ওই টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে তার (সামিয়া) গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এ সময় মাথার চুল কেটে দেয় শাহাবুদ্দীন ও তার বোন আসমা বেগম।

শাহাবুদ্দীনকে একটি হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে সামিয়া বলেন, মামলা থেকে নাম কাটানোর অজুহাত দেখিয়ে নতুন করে যৌতুক দাবি করেন তারা। এ বিষয়ে শাহাবুদ্দীনের দাবি, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে মারধর ও চুল কাটার অভিযোগ অস্বীকার করেন।

রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। এখনও লিখিত অভিযোগ পাননি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা