October 13, 2026, 9:05 pm
শিরোনাম:
রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত রায়পুরে দুর্গাপূজার উপলক্ষে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিস্কারের উদ্যোগ রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আজিজুন নাহার। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
আজিজুন নাহার এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনার ঘটনায় তিনি আলোচনায় আসেন।
রায়পুরে নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর কাছে স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রায়পুরের সাধারণ মানুষও নতুন ইউএনওর কাছে জনবান্ধব প্রশাসন ও নাগরিক সেবার উন্নয়ন প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা