April 22, 2026, 10:19 pm
শিরোনাম:
যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুর চৌধুরীবাড়ি সমাজ ব্রিজের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

Reporter Name

‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুর জেলার ১৯ নং তেওরীগঞ্জ ইউনিয়নের শহর কসবার ৫ নং ওয়ার্ডে অবস্থিত চৌধুরীবাড়ি সমাজ ব্রিজটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। ব্রিজটির ভাঙাচোরা অংশ, ফাটল ও ঝুঁকিপূর্ণ কাঠামোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
‎এই ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ব্রিজটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
‎এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
‎এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা