October 8, 2026, 9:17 pm
শিরোনাম:
রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় রায়পুরে ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসায় সেবা দিচ্ছেন ভূষণ চন্দ্র দাস লক্ষ্মীপ‌রে ক‌য়েক‌টি দোকা‌নে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান, জ‌রিমান আদায় মোবাইল কোর্ট ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা রায়পুরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

Reporter Name

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোডে বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফলের দোকানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়া এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোতেও মনিটরিং করা হয়।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা