June 15, 2026, 10:14 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সারাদেশে ব‌্যব‌‌হৃত হ‌চ্ছে নি‌ষিদ্ধ পলিথিন, প্রশাসনের তদারকির অভাব ‎

Reporter Name

‎আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:-
‎সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারাদেশে বিভিন্ন দোকানে এখনও বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। শহরের বাজার, মুদি দোকান, শাকসবজির দোকান এমনকি ফার্মেসিতেও অবাধে এসব পলিথিন ব্যবহার করা হচ্ছে।

‎পৌরসভার নিয়ম অনুযায়ী পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য পলিথিন ব্যবহার ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ব্যবসায়ীরা পুরোনো স্টক শেষ করার অজুহাতে পলিথিন ব্যাগ ব্যবহার চালিয়ে যাচ্ছেন। সস্তা ও সহজলভ্য হওয়ায় বিক্রেতা ও ক্রেতা উভয়ই এ ধরনের নিষিদ্ধ ব্যাগ ব্যবহার করতে আগ্রহী।

‎স্থানীয় একাদিক ক্রেতা জানান, “কাপড় বা কাগজের ব্যাগ বহন করা ঝামেলার, দোকানদারও পলিথিন দিচ্ছেন, তাই অনেকেই বাধ্য হয়ে নিচ্ছেন।”

‎পরিবেশ সচেতন মহল বলছে, পলিথিন ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমছে, ড্রেন ও খালবিল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং প্রাণী ও মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

‎প্রশাসনের তদারকি শিথিল হওয়ার কারনে
‎বছরের পর বছর অভিযান চালালেও নিয়মিত নজরদারির অভাবে দোকানগুলোতে নিষিদ্ধ পলিথিনের বেচাকেনা বন্ধ করা যাচ্ছে না। পরিবেশবাদীরা বলছেন, জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ালে এবং নিয়মিত অভিযান পরিচালনা করলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব।


‎বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে এবং নিষিদ্ধ পলিথিন বিক্রি হলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। পরিবেশ বাঁচাতে সবার আগে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি বলে মত দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা