November 2, 2026, 11:29 am
শিরোনাম:
রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায় লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত লক্ষ্মীপুরের পাঁচ কলেজে একজনও পাস করেনি, এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়! শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় হায়দরগঞ্জ মডেল কলেজের পাসের হার ৯০.৩৮ শতাংশ এইচএসসির ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

আরিফ হো‌সেন রুদ্র

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর)
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউসার। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা